1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহাসড়কে গাড়িতে আগুন 

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার 
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় “আহসান” নামের একটি যাত্রীবাহী গাড়িতে অনাকাঙ্ক্ষিত ভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে।

তবে, এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং) করছে।

সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সব কয়টা সীট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,

খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এ সময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান,

ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com