1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

১৭২ জন পেলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়ত

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত ১৭২ জন আন্দোলনকারীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও এবং আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ।

এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘প্রতিটি জেলায় গিয়ে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রংপুর জেলার ১শ ৭২ জন আহত যোদ্ধার মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হলো। এই তালিকার বাইরে যারা আছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে।

যাদের নাম বাদ পড়েছে তাদেরও তালিকা তৈরি করে অনুদান দেওয়া হবে।’চেক পেয়ে আন্দোলনে আহতরা অর্থ সহায়তা নয়, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

মামুন নামে আহত একজন বলেন, ‘আমার শরীরে চারটি গুলি রয়েছে। এ জন্য যন্ত্রণায় রাতভর ঘুমাতে পারি না। আমার প্রয়োজন জরুরি চিকিৎসা। এ জন্য বিদেশে যাওয়া দরকার, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

একই কথা বলেন, আরেক আহত সায়েম। তিনি বলেন, ‘আমার শরীরে আটটি গুলি রয়েছে। আমাদের এক লাখ টাকা না দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক।

এ আয়োজনে উপস্থিত ছিলেন– রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল পুলিশ সুপার সায়েম, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাহিদ খন্দকার, ইমতিয়াজ ইমতিসহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com