1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

৫ মিনিটের মিছিল করে গ্রেপ্তার ৫, এসআই বরখাস্ত

ডেস্ক রিপোর্ট 
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

৫ মিনিটের মিছিল করে গ্রেপ্তার ৫, এসআই বরখাস্ত

চট্টগ্রামে পাঁচ মিনিটের ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আজ শুক্রবার আদালতে হাজির করা হয়।

আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

অন্যদিকে, ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে দায়িত্ব পালন করা খুলশী থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে পাঁচ মিনিটের মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা । মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মিছিলের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com