1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ছাত্র শিবির এর পদ সভা অনুষ্ঠিত হয় রাজশাহী মহানগরীতে

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা 
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বাদ জুমা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে একটি গণমিছিল সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর মনিচত্বর ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে বড় মসজিদে এসে মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম, খুন নির্যাতন ও নৈরাজ্য চালিয়ে দেশ শাসন করেছে। আর কোনো আধিপত্যবাদ ও মুজিববাদ ভারতের দালালকে এদেশে স্থান দেওয়া হবে না। আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। বিরোধী মতকে দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকেছিল লুটপাটের জন্য। এই দেশে তাদের বিচার হতেই হবে। বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, আগামীতে রাজশাহীর মাটিতে কোন ফ্যাসিবাদ ও তার দোসরদের জায়গা হবে না। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে বাংলার জমিনে অরাজকতা করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জুলাইয়ের গণহত্যা ৫ মাস পার হয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার করা হয়নি। কালক্ষেপণ না করে অবিলম্বে জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এসময় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবী জানানো হয়।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় পথসভায় ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ হোসেন, রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলী, রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি ইলিয়াস আলী বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com