1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ছাত্রলীগের ১০নেতা গ্রেফতার!

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

তাহমিদ খান

নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া  রয়েল, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভুঁইয়া, মনোহরদী পৌরসভা ছাত্রলীগের মোহাম্মদ জাহিদ মোল্লা, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনিরসহ আরও অন্যান্য ইউনিটের সদস্য।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা কাঞ্চন সেতু হয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যানার-ফেসটুন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেই দায়েরকৃত সন্ত্রাসদমন আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com