1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বান্দরবানে তিন ইটভাটায় তিন লাখ জরিমান।

মোঃ মোরশেদ আলম চৌধুরী প্রতিনিধি লামা বান্দরবান 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী প্রতিনিধি লামা বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে HKB, JSB ও BHB নামক তিনটি ইটভাটকে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ই ফেব্রুয়ারী) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় যৌথ সমন্বয়ে উপজেলার ঘুমধুম ইউনিয়নে স্থাপিত অবৈধ ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এসময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটর মেশিন দিয়ে কাঁচা ইট নস্ট করে ফেলা হয়।

এসময় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পাশাপাশি সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগের সদস্যগন উপস্থিত ছিলেন।

অবৈধ ইটভাটা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের জিরো টলারেন্স নিতি বাস্তবায়নের জন্য আগামীতেও পর্যায়ক্রমে সকল উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার কথা জানান পরিবেশ অধিদপ্তর, বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com