1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

অপহরণ মামলার নাবালিকা ভিকটিম উদ্ধার এবং এজাহারনামীয় ০১নং পলাতক আসামী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

র‌্যাব এর যৌথ অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার নাবালিকা ভিকটিম উদ্ধার এবং এজাহারনামীয় ০১নং পলাতক আসামী গ্রেফতার।

উল্লেখ্য যে, গত ইং ৩০/০৭/২০২৪ তারিখ ০৮৩০ ঘটিকার সময় আসামী মোঃ সামাউল ইসলাম (২০) ও তার সহযোগী মিলে নাবালিকা ভিকটিম কে হাজরানিয়া বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে।

পরবর্তীতে ভিকটিমের পিতা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় ০৬ -০২-২০২৫ ইং তারিখ, ১৯৪৫ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ এবং সিপিসি-১, নারায়নগঞ্জ, র‌্যাব-১১ কর্তৃক মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানাধীন আধারিতলা নয়াবাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নাবালিকা ভিকটিম কে উদ্ধার করতঃ আসামী মোঃ সামাউল ইসলাম (২০), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- ভোটমারী (সদরপাড়া ১নং ওয়ার্ড), থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামী এবং ভিকটিম কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com