1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মো: ইসমাইল গ্রেপ্তার 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

নগরীর ১১ নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চসিকের ১১ নং  ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ইসমাইল (৫৮) -কে পাহাড়তলী থানাধীন লোহার পুল এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবুল আজাদ।

গ্রেফতারকৃত আসামি মো: ইসমাইল পাহাড়তলী থানাধীন লোহারপুল এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি সাবেক এই কাউন্সিলর। সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com