1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বিপথগামীদের স্বাভাবিক জীবনে আসার আহবান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবঃসাখাওয়াত হোসেনের 

মোঃ শহিদুল ইসলাম শহীদ
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদ

একসময়ে শান্তি সম্প্রীতি সুন্দরের লীলাভূমি নামে খ্যাত বান্দরবান জেলা, এখানে বৌদ্ধ অনাথালয় পরিদর্শনে আসেন নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:)এম সাখাওয়াত হোসেন।

পরিদর্শন‌ পরবর্তী সাংবাদিকদের ব্রিফিং কালে পার্বত্য জেলার গহিন পাহাড়ে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে আসার আহবান জানান।

৭ই ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে, বান্দরবান জেলা শহরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন পরবর্তী উপরোক্ত কথা বলেন নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:)এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, বিপথে পরিচালিত হতে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড করে কোন লাভ হয়নি, আগামীতে ও হবে না। সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে, এই দেশ আমার আপনাদের সকলের তাই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমাদের কাজ করতে হবে।

এসময় উপদেষ্টা আরো বলেন বান্দরবানের সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাওয়ার সংবাদ শুনে অত্যন্ত দু:খ পেয়েছি,সমস্যা সমাধানে যে সরকারই আসুক না কেন,স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে এই সমস্যা সমাধান করার আহবান জানান তিনি।

এতে সাথে ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কর্মান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান , পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার,বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মিলটন মহুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com