1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

লামায় অবৈধ ইটভাটায় SBM অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা 

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবান লামায় অবৈধ ব্রিকফিল্ডে মাটির জন্য পাহাড় নিধন ও জ্বালানি কাঠের জন্য নির্বিচারে বন ধ্বংস করা হচ্ছে। সেক্ষেত্রে (৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

লামা পৌরসভাস্থ ছাগলখাইয়া হেডম্যান পাড়া নামক স্থানে অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে SBM ব্রিকস, প্রো: শামসুদ্দিন, সাং: ছাগলখাইয়া হেডম্যান পাড়া, লামা-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। তিনি জানান, অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি কাঠ জব্দ করা হয়। পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও লামা থানার সহযোগিতায় উপজেলা প্রশাসন, লামা কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com