1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

ইয়াবাসহ টেকনাফের আবছার আটক : নগদ টাকা ও ২টি গাড়ি জব্দ

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান ো প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ হাজার পিস ইয়াবা, ৪৪ হাজার টাকা এবং ২টি গাড়িসহ এক ইয়াবা ব‌্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

শুক্রবার (৭ ফেব্রুয়ারি সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ২টি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল গাড়ি দুইটিকে থামার সংকেত প্রদান করে। সংকেত অমান্য করে গাড়ি দুইটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে উক্ত গাড়ি দুইটির মধ্যে একটি গাড়ি হতে মোঃ আবছার কামাল (৩৪) নামক ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। অপর গাড়িটির চালক পটিয়া পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত গাড়ি দুইটিতে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা এবং ৪৪ হাজার নগদ টাকা জব্দ করা হয়।তিনি আরও বলেন, জব্দকৃত গাড়ি, ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ কার্যব‌্যবস্থা গ্রহণের জন‌্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com