1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ধর্ম যার যার, বাংলাদেশ সবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান 

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা আমাদের দেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিভেদ একেবারেই মানি না।” তিনি আরও বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা সবাই মর্যাদাবান নাগরিক, এবং ইসলাম বা অন্য কোন ধর্ম কাউকেই জোর খাটানোর অধিকার দেয় না।

তিনি তার বক্তব্যে বলেন, “সমাজে সংখ্যাগুরু ও সংখ্যালঘু হিসেবে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিল। এই বিভেদের কারণে বিভিন্ন ধর্মের মানুষের উপর নির্যাতন, সম্পত্তি গ্রাস, জায়গা-জমি দখল, ইজ্জতের অপমান এবং ঘরবাড়ি পুড়ানো হয়েছে।” তিনি দাবী করেন, এসব ঘটনার জন্য জামায়াত দায়ী নয়।

ডা. শফিকুর রহমান ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি জামায়াতের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ করেন, আমাদের কাছে নাম ঠিকানা দিয়ে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ন্যায়বিচার নিশ্চিত করবো এবং এসব অপকর্মে আমাদের সহকর্মীরা জড়িত নয়।”

ডা. শফিকুর রহমান ২৪-এর অভ্যুত্থানকারী প্রজন্মকে সম্মান জানিয়ে বলেন, “তোমাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, তবে স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। তবে তোমাদের নেতৃত্বে ফ্যাসিজমের বিরুদ্ধে জাতি সফল হয়েছে।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com