1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

অবশেষে তিন নেতা এক টেবিলে জেরী-মাম্যাচিং-জাবেদ

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানে বিএনপির প্রভাবশালী নেতা সাচিং প্রু জেরী-মাম্যাচিং ও জাবেদ রেজার মধ্যে চলা দ্বন্দ্বের অবসান ঘটেছে প্রায় ৯ বছর পর। কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়া বান্দরবান বিএনপির বিরোধ নিষ্পত্তির জন্য উভয়গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

রোববার রাত ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে আহ্বায়ক কমিটির পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৬ সালের পর এই প্রথম এই তিন নেতা একই টেবিলে বসেছে। এতোদিন দুইভাগে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন হয়েছে বান্দরবানে। এদিকে বৈঠক শেষে বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশ হচ্ছে দলে কোনো বিভেদ ও মতভেদ রাখা যাবে না। দল করতে হলে আমরা সবাই দলের হাই কমান্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। খুব শীঘ্রই প্রথম বৈঠকের বিষয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি বলেন, এবার সুযোগ হয়েছে দলকে তৃণমূল থেকে জেলা পর্যন্ত শক্তিশালী করার। আহ্বায়ক কমিটির বৈঠকের মধ্যে আমরা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com