1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মিরসরাই ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার মিরসরাই থানা ধীন নিজামপুর কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাক  রোড ডিভাইডারের সাথে ধাক্কা দিয়ে উল্টে যায় এ সময় ওই ট্রাকের চাপা পড়ে মো. আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের পেছনে একটি লেগুনারও ধাক্কা লাগে

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে

দুর্ঘটনাকবলিত লেগুনাচালক নুরুল মোস্তফা বলেন, বুধবার সকাল ৭টার দিকে গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় আক্তার হোসেন আমার গাড়ির পাশে বাইক থামিয়ে কিছু পণ্য নিতে দরদাম করছিলেন। হঠাৎ কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডিভাইডারে এসে আছড়ে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে বাইক আরোহী আক্তার নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম  বলেন, নিজামপুর বাজার এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার কাজে অংশ নিই। দুর্ঘটনায় বাইক আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে স্বজনরা এসে তার লাশ নিয়ে গেছেন

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী ছিটকে পড়েছে। আমরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনা হেফাজতে নিয়েছি। ধারণা করছি- চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com