1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চকরিয়া সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ বৃদ্ধ

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় ২ বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটায় ও সাড়ে ১০টায় এবিসি সড়কের বটতলী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ফকির আহমদ (৭৫)

স্থানীয়রা জানান, চকরিয়ার দরবেশকাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কায় জাকির আহমদ গুরুতর আহত হন। পরে তাকে চকরিয়া পৌর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক বলেন, বিএমচর এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আহত হন ফকির আহমদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি কেউ থানায় জানায় নি। এ বিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com