1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চকরিয়ার ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

চকরিয়ার উপজেলা ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পরিবারে তুচ্ছ বিষয় নিয়ে হওয়া ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাতকের হাতে নিহত ব্যক্তির নাম মো. হোছনগীর (৩৬)। তিনি বদরখালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায় মোহাম্মদ শরিফের ছেলে। ঘাতক ভাতিজা মো. ফোরাকান প্রকাশ কালু (১৭) হোছনগীরের বড় ভাই হাছানগীরের ছেলে।

স্থানীয়রা জানান, ওইদিন ঝশুক্রবার বিকালে হোছনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে রাত সাড়ে ৭টার দিকে বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে চাচা হোছনগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ভাতিজা ফোরকান। এতে গুরুতর হন ওই চাচা। এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয়রা হোছনগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com