1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

নোয়াখালী সদর ভাটির টেক বাজারে,সাপ্তাহিক হাটের , দৃশ্য

মোজাহের ইসলাম নাঈম।ব্যুরো চীফ নোয়াখালী।
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোজাহের ইসলাম নাঈম।ব্যুরো চীফ নোয়াখালী।

গ্রামগঞ্জে সাপ্তাহিক হাটের সঙ্গে সবাই পরিচিত। নির্দিষ্ট বারে থেকে শুরু করে শাক-সবজি, খাবার-দাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি খেলনাসহ শত শত পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানেরা এই হাটে কেনাকাটা করতে দূর-দূরান্ত থেকে আসে মানুষ।বিক্রেতাদের হাঁকডাকে সরগম হয়ে ওঠে পুরো হাট।

ইট-পাথরের নগরজীবনে সাপ্তাহিক হাটের বিষয়টি অনেকের কাছেই অপরিচিত। তবে নোয়াখালী সদর দক্ষিণ অঞ্চলে যারা বার্স করেন, তাদের অনেকেই এই সাপ্তাহিক হাটের সঙ্গে পরিচিত। নগর জীবনে তাদের এই গ্রামীণ হাটের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে রেখেছে অনেক বছরের পুরোনো নোয়াখালী সদর ৭ নং ধর্মপুর ইউনিয়ন ভাটিরটেক বাজার হাট। প্রতি সপ্তায় শুক্রবার,ও সোমবার,বসে এই হাট।

এ সপ্তাহের (শুক্রবার ) হাট ঘুরে দেখা যায়, এখানে দা, বঁটি, কাচের জিনিস, কাঠের ব্যবহার্য জিনিস, মাটির তৈজসপত্র, হাড়ি-পাতিল, বাঁশের তৈরি পণ্য, কুটির শিল্পের সামগ্রীসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি দ্রব্যাদির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রয়েছে মাছ ধরার পলো, বড়শি, বাঁশের তৈরি টুকরি, কুলা, খলই, মোড়া, পাটি, ছনের ঝাড়ু। এছাড়া নারিকেল, পেঁপে, লেবু, কলা, আখসহ দেশি-বিদেশি নানা রকমের ফলও উঠেছে হাটে।

নানা ধরনের টাটকা সবুজ সবজিও দেখা যায় হাটে। এছাড়া পাশের গ্রামীণ জনপদ থেকে আসা টাটকা শুঁটকি, দেশি মুরগি, কবুতর,দেশি হাঁস,খেজুর গাছের গুড়,পাওয়া যায় এই হাটে,

ভাটিরটেক বাজারের পরিচালনা কমিটির দত্তক সম্পাদক, মোঃ ইসমাইল বলেন, আমরা ছোটবেলা থেকেই এই হাটে কেনাকাটা করতে আসি। ছোটবেলায় বাবার হাত ধরে এই হাটে আসতাম। আগে হাট ছিল ছোট এখন খুব জমজমাট। দূর-দূরান্ত থেকে সপ্তাহের হাটবারে এখানে আসেন লোকজন।

ভাটিরটেক বাজারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মোঃ নুরে রহমান, বলেন আমাদের এই বাজারে ছোটবেলা থেকেই এই হাটের সুনাম শুনে আসছি। এখানে তুলনামূলক কম দামে নানা রকম কাপড়-চোপড় পাওয়া যায়। এছাড়া বিছানার চাদরসহ টাটকা শাক-সবজি, মাছ-মাংসও পাওয়া যায়। তাই প্রায় (শুক্রবার ও সোমবার) সাপ্তাহিক দুই দিন বসে এই হাট, তাই আসে দূরদূরান্ত থেকে ক্রেতারা এবং বিক্রেতারা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com