1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যুবার্ষিকী:সেনাবাহিনীর গভীর শ্রদ্ধাঞ্জলি বিনম্র শ্রদ্ধা

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,দেশপ্রেম, আত্মত্যাগ ও নেতৃত্বগুণে স্মরণকালের স্মরণীয় ব্যক্তিত্ব,জাতির ইতিহাসে এক অনন্য নাম জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (অবঃ)। মহান এর ৪১তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনী’র গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র শ্রদ্ধা নানা আনুষ্ঠানিকতায় যথাযথ মর্যাদায় স্মরণ করে নানা ধারাবাহিক আনুষ্ঠানিকতায় পালিত হয়।

আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৫) মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪১তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। দেশপ্রেম, আত্মত্যাগ ও নেতৃত্বগুণে তিনি বাংলাদেশী জাতির ইতিহাসে এক অনন্য নাম। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গঠিত মুক্তিবাহিনী ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমাদের এনে দিয়েছে বিজয়ের সূর্য। তিনি শুধু একজন সামরিক নেতা নন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রূপকার, যাঁর সুদূরপ্রসারী কৌশল ও দূরদর্শিতা স্বাধীনতা সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। স্বাধীনতার পরও তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেশপ্রেম, নীতি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

তাঁর সম্মানে, আজ জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com