1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বান্দরবানে ২৫ জন শ্রমিককে অপহরণ,অপহরণ কারীরা দাদা গ্রুপের সদস্য দাবী

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করেছে ২৬ জন রাবার বাগান শ্রমিক কে।

গত ১৫ই ফেব্রুয়ারী (শনিবার) রাত আনুমানিক ১.৩০ এর দিকে উপজেলার ফাঁসিয়াখালি গোয়াল মারা,মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আরাফাত রাবার প্লানটেশন এর মালিক মোঃ শাহজাহান ঢাকা পোস্ট কে জানান রাতে ইউনিফর্ম পড়া একদল পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাগানের ১২ জন শ্রমিক কে অপহরণ করে নিয়ে যায়,এছাড়া একই দিনে সন্ত্রাসীরা আশপাশের কয়েকটি রাবার বাগান হতে অজ্ঞাত ১ জন সহ আরো ১৪ জনকে অপহরণ করেছে।তিনি বলেন আমার বাগানের শ্রমিক অপহৃত জিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করলে সন্ত্রাসীরা তাদের মুক্তি পনের জন্য ৬ লাখ টাকা দাবী করে।

সুত্র ঢাকা পোস্ট কে জানায় কিছুদিন ধরে রাতের বেলায় অজ্ঞাত ব্যাক্তিরা রাবার বাগানের অফিসে এসে চাঁদার চিঠি ফেলে চলে যায়।

গতকাল দিবাগত রাতে পাহাড়ি সন্ত্রাসীরা

আরাফাত রাবার প্লানটেশ হতে রাবার বাগান শ্রমিক মোঃ জিয়া,মনির,আফছার,মঞ্জুর,ফারুক,আইয়ুব আলী,মোঃ ছিদ্দিক,আব্দুল খালেক,আব্দুল মাজেদ,মেঃ মোবারক,খাইরুল আমিন,হারুন সহ ১৩ জন।

হুমায়ুন রাবার বাগান শ্রমিক আবু সাত্তার, আবু বক্কর,আবুল কালাম,নূর মোহাম্মদ, এহেসান,আরাফাত,হুমায়ুন সহ ৭ জন

আবু বক্কর সওদাগর রাবার বাগান শ্রমিক সৈয়দ নূর,আবু বক্কর সহ ২ জন।সোনা মিয়া রাবার বাগানের শ্রমিক মোঃ রমিজ। নূর মোহাম্মদ রাবার বাগানের শ্রমিক মোঃ মুবিন।এহেছান রাবার বাগানের একজন অজ্ঞাত শ্রমিক সহ মোঃ কাউছার,ইমরান,মনির,রাজ্জাক, ছিদ্দিক সহ ৬ জন কে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।এ নিয়ে ৬ টি রাবার বাগান হতে মোট ২৫জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি।

ঘটনার বিষয়ে লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন জানান ২ ঘন্টা আগে আমি বিষয়টি জেনেছি,ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তায় বিজিবি এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা শুরু করেছে।উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে পরে জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com