1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ডাকাত আটক

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে অস্ত্রসহ জাহেদুল ইসলাম রাব্বি (১৭) নামে এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি ।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিচবুনিয়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ১১,বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জাহেদুল ইসলাম রাব্বি বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়অস্ত্র ও এ্যামোনিশন (৩ রাউন্ড গুলি) জব্দ করা হয়।

জানাযায়, ১১,বিজিবির অভিযানে আটককৃত জাহেদুল ইসলাম রাব্বি দীর্ঘদিন ধরে নুরুল আবছার প্রকাশ লেংড়া আবছারের ডাকাত টিমে একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলে বিজিবিকে স্বীকারোক্তি দেয়। ডাকাত দলের প্রধান আবছার প্রকাশ লেংড়া আবছার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনা পাড়ার নুর হোসেন প্রকাশ বার্মাইয়া নুর হোসনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

২১ ফেব্রুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

তিনি জানান, বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া নামক স্থান থেকে জাহেদুল ইসলাম রাব্বি নামে এক ডাকাতকে আটক করে, বিজিবি কতৃক সোপর্দ করেছে থানায়। সে দীর্ঘদিন ধরে রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনা পাড়ার বাসিন্দা ও ডাকাত দলের প্রধান লেংড়া আবছার এর টিমে সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপকর্ম করে আসছে বলে জানায়। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com