1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামায় ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধি, মোঃমোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি, মোঃমোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন ও ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৩ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এরপর থেকে অপহরণকারীদের গ্রেফতার ও অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com