1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামা মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্ৰের ভার্চ্যুয়ালি শুভ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সপ্তম ধাপে সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। একইসাথে

ধর্ম উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। এখন পর্যন্ত সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০টি নতুন মসজিদের মধ্যে সপ্তম ধাপে ৩৫০টি উদ্বোধন করা হয়।

লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের রাঙ্গামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, লামা থানার নবাগত ওসি তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে লামা উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর এটির নির্মাণকাজ সম্পন্ন করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বান্দরবান জেলায় ৩টি মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com