1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী কে গ্রেপ্তার করেছে পুলিশ

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় নিজের চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় স্বামী আলাউদ্দিন (৩৬)-কে হত্যার অভিযোগ উঠেছে তার চতুর্থ স্ত্রী নুর জাহানের (২৩) বিরুদ্ধে। তাই নুর জাহানকেএ অভিযোগে গ্রেপ্তার হরা হয়।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের জোড়া খাম্বার পাশে মর্জিনার মায়ের কলোনির দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলাউদ্দিন নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলকিয়া গ্রামের মইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় দৈনিক শ্রমিক ছিলেন বর্তমানে হালিশহর বসুন্ধরা আবাসিকে বসবাস করতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আলাউদ্দিন কিছুদিন আগে নুর জাহানকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন।তবে তাকে না জানিয়েই সম্প্রতি পঞ্চম বিয়ে করেন, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

একপর্যায়ে আলাউদ্দিন নুর জাহানকে তালাক দেওয়ার হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে নুর জাহান পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন।

ওসি আরও জানান, ঘটনার দিন রাতে ঝগড়ার পর আলাউদ্দিন ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ২টার দিকে নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করেন।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে এবং নুর জাহানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com