1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহীতে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১০ টায় পিটিআই মিলনায়তন, রাজশাহীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব মো: আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ও জনাব মো: তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্মশালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২২ জন বিভিন্ন পদের কর্মকর্তাসহ রাজশাহী বিভাগের প্রশাসন, বিচার বিভাগ, পিপি/এপিপি ও রাজশাহী রেঞ্জের পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাসহ দুইশত জন অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এর আগে কর্মশালায় যোগদানের উদ্দেশ্যে মাননীয় আইজিপি মহোদয় আরএমপি অফিসার্স মেসে আসলে আরএমপি’র একটি চৌকস দল আইজিপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com