1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রমজানে মানুষের ভোগান্তি কমাতে বারইয়ারহাট বাজার কমিটির কাছে মিরসরাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রদের ছয় দফা দাবি

মিরসরাই প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ বারইয়ারহাট পৌরসভা বাজার কমিটি ও বাজার উন্নয়ন কমিটির সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে আসন্ন রমজান মাসে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।ছয় দফা দাবি:
১. ন্যায্য মূল্য নিশ্চিত করা
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ ও প্রদর্শন নিশ্চিত করা।
২. মজুতদারি ও কৃত্রিম সংকট প্রতিরোধ
অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ঠেকাতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা।
রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান। ৩. ভেজালমুক্ত ও মানসম্মত পণ্য সরবরাহ নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা।
৪. বাজারে ভোক্তাদের হয়রানি বন্ধ ওজনে কারচুপি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।ভোক্তাদের অভিযোগ দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া। ৫. বাজারে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা

যানজট নিরসনে বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা।ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা।
৬. জননিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে বিরাজমান নিরাপত্তা ঝুঁকি দূর করে সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ। বৈঠকে বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জোরারগঞ্জ থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে জনসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসন ও ব্যবসায়ী সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com