1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ২,পুলিশ সদস্যসহ আহত ৫

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া এ পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ ৫ জন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে অন্যদিকে বান্দরবান বাসস্টেশন, মানুর টেক এলাকায় চিনিবোঝাই ট্রাক উল্টে শামসুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চিনিবোঝাই একটি ট্রাক বান্দরবান আসছিল। বুধবার সকালে ট্রাকটি বান্দরবান বাসস্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে চাপা পড়ে সহকারী চালক শামসুল ইসলাম (৪০) মারা যান। এ ঘটনায় আহত হন ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহত ট্রাকচালক শামসুল ইসলাম ময়মনসিংহের বাসিন্দা বলে জানা যায়।

অন্যদিকে একই দিন সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বান্দরবান বিশ্বিবদ্যালয় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী কেরানিহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী হোসেন (২৮) মারা যান। নিহত হোসেন বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com