1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপির প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি, রাজশাহীর আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
কর্মশালায় পুলিশ কমিশনার নারী ও শিশু হেল্প ডেস্কেরয়া কর্মকর্তাদের ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন। তিনি বলেন, সুন্দর ও সদাচরণপূর্ণ কথার মাধ্যমে আগতদের সন্তুষ্ট করতে হবে এবং দ্রুত সেবা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, হেল্প ডেস্কের কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করবে। কোনো ভিকটিমকে যদি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (OCC) বা অন্য কোথাও পাঠানো প্রয়োজন হলে সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্রুত সেবা দিতে নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রমে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়োজিত অফিসার ও ফোর্স, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরএমপির ১২ থানার অফিসার ইনচার্জবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com