1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পটুয়াখালীতে র‍্যাব ও কোস্টগার্ড এর যৌথ অভিযানে ৪ লক্ষ ইয়াবা সহ গ্রেপ্তার ১৬.

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সমুদ্রপথে পাচারকালে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী গ্রেপ্তার।

অপারেশন “ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত (২৬-ফেব্রুয়ারি ২০২৫ ইং) তারিখ বুধবার রাত ৮ টা হতে (২৮ ফেব্রুয়ারি) তারিখ শুক্রবার মধ্যরাত ১ টা পর্যন্ত  র‍্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোন বিসিজি স্টেশন নিজামপুর  এর সমন্বয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সুত্রে,  অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন  (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯)। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় আরো ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবাসহ সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা পাচারকারীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিং এ জানায় র‍্যাব ও কোস্ট গার্ড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com