1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চট্টগ্রাম খাতুনগঞ্জে বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযান: জেলা প্রশাসন

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

পবিত্র মাহে রমজানে গ্রাহক সেবায় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জনসাধারণের সন্তোষ নিশ্চিত ও স্বার্থে চট্টগ্রাম খাতুনগঞ্জ পাইকারি বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযান পরিচালিত হয়েছে।

বরিবার (২মার্চ) বেলা ৩.০০ টা হতে বেলা ৪.৩০ পর্যন্ত পরিচালিত বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর খাতুনগঞ্জ কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও মোড়কজাত পণ্যে পণ্যের পরিমাণ, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৩ মামলায় ১৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: কামরুজ্জামান। এসময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com