1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

প্রথমবারের মতো বিবাহ রেজিস্ট্রেশন প্রথা চালু

মোঃ শহিদুল ইসলাম শহীদ
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভা।
২মার্চ রবিবার ২০২৫ দুপুর সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের থানচি উপজেলা সভাপতি ৩৫৯সেকদু মৌজার হেডম্যান বাথোয়াইচিং মারমা।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা‌। থানচি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার।

এসময় সামাজিক প্রথা রীতিনীতি সংরক্ষণ পালন বিষয়ে সার্বিক আলোচনা করেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবামং মারমা।

সার্বিক পরিচালনায় ছিলেন সিংগ্যাফা মৌজার হেডম্যান ও ১নং রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি।

অতিথিবৃন্দ ও হেডম্যান কারবারি,সামাজিক প্রথা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিজ নিজ সামাজিক রীতিনীতি সংরক্ষণ বিষয়ে নিজ নিজ মন্তব্য তুলে ধরেন।

আলোচনা পরবর্তী হেডম্যান কারবারিদের হাতে প্রথমবারের মতো বিবাহ নামা সংরক্ষণের আলোকে রেজিস্ট্রেশন বই তুলে দেওয়া হয়। এতে স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com