1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

পুলিশ কমিশনার বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আরএমপি’র পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে মসজিদ, ইফতার বাজার, কাঁচাবাজার, শপিং মল এবং বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে । একই সাথে ইফতারের সময় ঘরমুখো মানুষ দ্রুত সময়ে ঘরে ফিরতে পারে সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। তিনি ব্যবসায়ী, মার্কেট ও বাজার সমিতির নেতৃবৃন্দকে যানজট এড়াতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দোকানে সিসি ক্যামেরা লাগানোর কথা বলেন। এছাড়াও তিনি যাত্রীদের নিরাপত্তায় পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দকে বাসে সিসি ক্যামেরা স্থাপন করতে বলেন।

তিনি আরও বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট, চাঁদাবাজ সম্পর্কে কিংবা কী কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা সাহস করে এগিয়ে আসুন, চাঁদাবাজ, সিন্ডিকেট, ভেজাল পণ্য তৈরি সম্পের্কে তথ্য দিন। প্রয়োজনে ক্যাব বা ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করবে পুলিশ তাদের সাহায্য করবে। তিনি বলেন, শুধু মাত্র আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না, এজন্য নৈতিকতা দিয়ে কাজ করতে হবে। ভেজাল ইফতার সামগ্রী তৈরি না করা, পলিথিন ব্যবহার না করা এবং রাস্তা দখল করে বাজার না বসাতে সকলের প্রতি আহ্বান জানান।

সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং যানজট মুক্ত নগরী তৈরি সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় বাজার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: নূর আলম সিদ্দিকী, ডিজিএফআই, র্যাব-৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও এফবিসিসিআই-এর সভাপতি, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরিবহণের মালিক-শ্রমিক ও নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com