1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ মার্চ) বাদে ইফতার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও গোলাম মাওলা মুরাদের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ সাধারণ সম্পাদক মুহাম্মদ সালেহ নোমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফছার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ, কামরুল হুদা, রফিকুল ইসলাম সেলিম, মজুমদার নাজিম, নুর উদ্দিন, সরওয়ার উদ্দিন আহমেদ, হাসান মুকুল, মোহাম্মদ আলী, দিদারুল হকসহ চট্টগ্রাম নগরীর জাতীয়, আঞ্চলিক দৈনিক পত্রিকা প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদেরকে নিরপেক্ষ থেকে দ্বায়িত্ব পালন করতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে মিডিয়া জগৎ নষ্ট হয়ে গেছে। সাংবাদিকরা প্রকৃত সত্য তুলে ধরতে পারেননি। মিডিয়া জগতেও সংস্কার দরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com