1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চকবাজার থানার ওসির গ্রামের বাড়ি থেকে গরু চুরি

মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের বাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে ৩টি গরু লুট করে নিয়ে গেছে ৮-১০ জনের একটি ডাকাত দল।

রোববার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের চড়াপাড়া সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন মাস্টার আহমদ কবির বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসির ভাই রাশেদুল কবির জানান, রবিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে একদল ডাকাত হঠাৎ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে আমরা তাদেরকে ধাওয়া করার চেষ্টা করি। কিন্তু ডাকাত দলের অস্ত্রের মুখে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নি। একপর্যায়ে গুলি করে মিনি পিকআপ দিয়ে আমার গৃহপালিত ৩টি গরু লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাতে একদল ডাকাত মাস্টার আহমদ কবির তথা ওসি জাহেদের বাড়ি থেকে অস্ত্র দিয়ে ঠেকিয়ে পিকআপ দিয়ে গরু ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com