1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বাগমারায় উপজেলা ব্যাংক থেকে নারী গ্রাহকের টাকা নিয়ে উধাও তিন প্রতারক

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

‘আমি ব্যাংকের লোক। আপনাকে যে টাকাগুলো দেওয়া হয়েছে, সেগুলো জাল। আমাকে দেন, আমি পাল্টে দিচ্ছি’—এমন কথার ফাঁদে ফেলে এক নারী গ্রাহকের কাছ থেকে ৬৮ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (৩ মার্চ) সকালে রাজশাহীর বাগমারা উপজেলায় সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখায় ভেতর এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নারীর নাম খাদিজা বেগম (৪৫)। তিনি একই উপজেলার চানপাড়া গ্রামের গৃহবধূ।

পুলিশ, ভুক্তভোগী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে ব্যাংকের ওই শাখায় টাকা উত্তোলনের জন্য যান খাদিজা। নিজের জমানো টাকা থেকে ৬৮ হাজার টাকা একটি চেকের মাধ্যমে তুলতে চান তিনি। এ জন্য চেকটি নারী গ্রাহকদের বুথে জমা দেন। এ সময় তাঁর পেছনে পরিপাটি অবস্থায় তিন ব্যক্তি ছিলেন। ব্যাংক থেকে টাকা বুঝে পাওয়ার পর ওই তিন ব্যক্তি তাঁর কাছাকাছি আসেন।

এদের মধ্যে একজন নিজেকে ব্যাংকের লোক হিসেবে পরিচয় দিয়ে জানান, ভুলক্রমে তাঁকে জাল টাকা দেওয়া হয়েছে। সেগুলো পাল্টে আসল নোট দেওয়ার আশ্বাসে টাকাগুলো ওই নারীর কাছ থেকে নেন তাঁরা। পাশের কাউন্টারে যাওয়ার কথা বলে তাঁরা কৌশলে ব্যাংকের ভেতর থেকে দ্রুত সটকে পড়েন।

পরে ব্যাংক কর্তৃপক্ষ ও স্বজনদের বিষয়টি জানানো হয়। ব্যাংকের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তিন ব্যক্তিকে শনাক্ত এবং টাকা উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে তাঁদের শনাক্ত করতে না পেরে আজ বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খাদিজা বেগম জানান, প্রতারক নিজেকে ব্যাংকের লোক পরিচয় দেওয়াতে বিশ্বাস হয়েছে। ব্যাংকের ভেতরে এ রকম হবে, তা ভাবতেও পারেননি। তিনি টাকা উদ্ধারসহ প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বলেন, ‘সিসি ফুটেজ দেখে মনে হয়েছে, প্রতারকেরা আগে থেকেই ওই নারীকে অনুসরণ করেছে। সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েছে। তাদের পরে জানানো হয়েছে। গ্রাহককে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, ব্যাংক তথ্য দিয়ে সহযোগিতা করবে।

বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com