1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
বুধবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ধারায় ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যেককে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। দীপু চন্দ্র পাল, মো. হাশেম, মো. হালিম, আতিকুর রহমান ও নজরুল ইসলাম নামে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে পরিচালনা অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com