1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামায় অবৈধ ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে পার্বত্য জেলার
বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে F.A.C ব্রিকস, প্রো: ফরিদুল আলম-কে ৭ লক্ষ টাকা ও বন আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

তাছাড়াও পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (৬লা মার্চ) দুপুর ১২টায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, আজ ফাইতং ইউনিয়নে F.A.C ব্রিকস, প্রো: ফরিদুল আলম-কে ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ৭লক্ষ ১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং ইটভাটা অনুমোদিত কোনো বৈধ ইটের ভাটা নেই। অবৈধ ইটের ভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতায় ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ,লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com