1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রিয়াজউদ্দীন বাজারে মনিটরিং টাস্কফোর্স”র অভিযান মোবাইল কোর্ট :জেলা প্রশাসন

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের মহানগরীর রিয়াজউদ্দীন বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

৯মার্চ (বরিবার) বেলা সড়ে ১২টা হতে বেলা ২রা পর্যন্ত রিয়াজউদ্দীন বাজারে এ মনিটরিং টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার,সাইফুল ইসলাম ভূঞা, সুমন মন্ডল অপু, ইজাহারুল আহম্মেদ শিহাব, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।

অভিযানকালে বিভিন্ন মুদি দোকান,মসলার দোকান, কাঁচা বাজার,মাংসের বাজার,খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়।

এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যের তালিকা হালনাগাদ না থাকা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬ টি মামলায় মোট ৩২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাপড়ের দোকানসমূহে বিশেষ নজরদারি ও অতিরিক্ত মূল্য নেয়ার ব্যাপারে সতর্কতা প্রদান করা হয়। টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক । উক্ত অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com