1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী জেলার কারাগারে রমজান উপলক্ষে ইফতার ও সেহরির বিষন্নতা 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

পবিত্র সিয়াম সাধনার মাস। এই মাসে কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সেহরিতে বিশেষ আয়োজন করেছে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। বন্দীরা সেহেরীতে পাচ্ছেন গরম খাবার।

সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো কামাল হোসেন এ তথ্য জানান।

কামাল হোসেন বলেন, কারাগারে যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেওয়া হয় গরম খাবার। এ ছাড়া ইফতারে দেওয়া হচ্ছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত রয়েছে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে।

রাজশাহী কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ বলেন, সেহরির আগে আগে বন্দিরা গরম খাবার পাবেন। তাছাড়া কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই পালন করা হবে ইনশাআল্লাহ। রোজায় সবার জন্য মাগফিরাত ও মঙ্গল কামনা করছি।

কারা অধিদপ্তর থেকে সূত্রে জানা যায়, দেশের সকল কারাগারেই যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য কারাগার থেকে দেওয়া হবে সেহরি ও ইফতার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com