1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী বাগমারায় অবৈধ ইটভাটায় অভিযান ৪টি ভাটা গুড়িয়ে দিলেও যৌথবাহিনী। 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী ক্রাইম রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী ক্রাইম রিপোর্টার

রাজশাহীর বাগমারায় অভিযানের মাধ্যমে অবৈধ ড্রাম চিমনির ৪ টি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা এগারো’টা হতে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ সেনাবাহিনী, RAB-5, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা থেকে আগত একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করেন।উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ঢাকের মোড় এলাকায় সফিকুল ইসলামের এস.ই.এ.এম ( SEAM) ও শালমারার নূরুন নবীর এম.এন.কে ( MNK) ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা রেজুয়ানুল ইসলাম, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক কবির হোসেন, পরিদর্শক নীল রতন সরকার, RAB-5 মোল্লাপাড়া, রাজশাহী সিপিএসি’র এডি শাহাদুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার ইব্রাহীম সহ অন্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নরদাশ ইউনিয়নের মজের আলী, শুভডাঙ্গা ইউনিয়নে বাঁইগাছার ইব্রাহিম হোসেনের ড্রাম চিমনির ইটভাটায় অভিযান চলমান ছিল। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের (দায়িত্বপ্রাপ্ত) উপ-পরিচালক কবির হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাগমারায় দিনব্যাপী অভিযান চলছে। রাজশাহী জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com