1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

 খুলশী এলাকায় দিদার গ্যাংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে দ্রুতই বদল হচ্ছে চাঁদাবাজদের চেহারা। চট্টগ্রামের খূলশী থানা এলাকায় জিইসি মোড়সহ পুরো চট্টগ্রামে পুরোনো চাঁদাবাজদের জায়গায় আসছে নতুন চাঁদাবাজ। সেই সঙ্গে বদলে যাচ্ছে চাঁদাবাজির ধরনও। এখন কেউ চাঁদা নিচ্ছে ‘আয়নাঘর’ খুলে। ফেসবুক ব্যবহার করেও চাঁদাবাজি করা হচ্ছে। এরই মধ্যে নব্য চাঁদাবাজদের থাবা পড়েছে গার্মেন্টস, পরিবহন সেক্টর, ফুটপাথ ও রাজনৈতিক নেতাদের ওপর।

চট্টগ্রামের খূলশী থানাধীন জাকির হোসেন রোড বাই লেইন নাসিরাবাদ গার্লস স্কুল সংলগ্ন চান মিয়ার কলোনির অলি মিয়ার ছেলে দিদার ও শরীফ এবং জিইসি মোড়ের হকার সিরাজের ছেলে মাঈন উদ্দিনের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ চক্র রাজনৈতিক পরিচয় দিয়ে অবৈধভাবে নাসিরাবাদ সিএন্ডবি কলোনি থেকে শুরু করে জিইসি,২নং গেইটসহ খুলশী এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ৫ আগস্টের পটপরিবর্তনের কিশোর গ্যাং লিডার দিদার ও তার ছোট ভাই শরীফ এবং মাঈনউদ্দিন সেসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ চট্টগ্রামের খুলশী থানা এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানের মালিক বলেন, আমরা বিগত সরকারের আমলে তাদের দলের নেতাদের সাথে সূ-সম্পর্ক বজায় রেখে ব্যবসা করে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু ৫ ই আগস্ট সরকার পরিবর্তনের পর আরো একটি গ্রুপ রাজনৈতিক দলের পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে নতুনভাবে দোকান বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে মুখ খুললেই আমাদেরকে মিথ্যা মামলা এমনকি গুমসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

খুলশী থানাধীন জিইসির মোড়, ২ নং গেইট, সানমার মার্কেটের সামনে ফুটপাতের একাধিক দোকান মালিক বলেন, দিদার গ্যাংদের দোকান প্রতি ১৫০ টাকা চাঁদা দিতে অপারগতা পোষণ করলে, ফুটপাতের গাড়ি নিয়ে যাবে এমনকি শারীরিক ভাবে নির্যাতন করবে বলে আমাদেরকে হুমকি প্রদান করে। বর্তমানে আমরা নব্য চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের জান মালের নিরাপত্তা চাই।

চট্টগ্রাম খুলশী এলাকায় চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে, ৮ নং শুলকবহার ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের পরিচয় দানকারী চাঁদাবাজ দিদারের(০১৮২৯৭৯৬১১৭) মুঠোফোনে বারবার যোগাযোগ করতে চাইলেও কোন সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com