1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পটুয়াখালীতে গণ-অধিকার পরিষদের আয়োজনে রোজাদারদের মাঝে ইফতার বিতরন

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

পটুয়াখালীতে রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরন কর্মসূচি করেছে গন-অধিকার পরিষদ জেলা আহ্বায়ক কমিটি। এসময় সকল রোজাদারদের পাশাপাশি অসহায় ছিন্নমূল ও পথচারীসহ সকল শ্রেণির মানুষের মাঝে ইফতার বিতরন করেছে জেলা গণ-অধিকার পরিষদ।

মঙ্গলবার (১১-মার্চ-২০২৫ ইং) তারিখ বিকাল পাঁচটার সময় পৌর শহরের ৯ নং ওয়ার্ড বড় চৌরাস্তা এলাকায় গন-অধিকার পরিষদের ব্যানারে প্রায় পাঁচশত রোজাদারদের মাঝে ইফতার ও খাবার পানি বিতরন করা হয়।

এসময় গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।

ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এম সোহেল রানা, যুগ্ম আহবায়ক এম মনসুর আহমেদ, যুগ্ম আহবায়ক উর্মি আক্তার, সদস্য এ্যাডভোকেট আবদুল্লাহ ইউসুফ (পাশা), জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা সহ জেলা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com