1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বাঙ্গালহালিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুই পাহাড়ী পরিবারের মাঝে ঘর উপহার

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী।

রাংগামাটির রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকরাছড়ি ও ডাকবাংলা দূর্গম এলাকার হতদরিদ্র পাহাড়ী গৃহহীন অংকাচিং মারমা ও খোয়াইচিং মং মারমার বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মান করে দিয়েছে সেনাবাহিনী অটল ছাপ্পান্ন। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষে কাপ্তাই জোন কমান্ডার মহোদয়ের নির্দেশনায় ও বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে। একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি পরিবার দুটি কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে উল্লসিত হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে উপকার ভোগিরা । কাপ্তাই সেনা জোন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধীনস্ত কাকরাছড়ি ও ডাকবাংলা এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিস্যতে ও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক হত দরিদ্রদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন কাপ্তাই জোন অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com