1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাউজান উপজেলা উরকিরচর প্রাবাসী হাজী মোহাম্মদ হাকিম চৌধুরী আর নেই।

বিশেষ প্রতিবেদন রাউজান ( চট্টগ্রাম)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন রাউজান ( চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব উরকিরচর মরহুম আলহাজ্ব নজির আহমদ চৌধুরী প্রকাশ ডবল হাজীর বড় পুত্র বিশিষ্ট সমাজসেবক,ও আরব আমিরাতে শারজাহ্ লাকি গ্যারেজ স্বত্বাধিকারী মরহুম আলহাজ্ব আবু মোহাম্মদ চৌধুরীর ১ম পুত্র বিশিষ্ট সমাজসেবক ও প্রাবাসী ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ বিএম লাকি গ্যারেজ কর্ণারধার,ও প্রাবাসী কমিউনিটি অন্যতম ব্যক্ত ও প্রাবাসী সাংবাদিক লায়ন হাজী মোহাম্মদ ওসমান চৌধুরীর বড় ভাই শিক্ষানুরাগী ও দেশ-বিদেশের বিভিন্ন সংগঠনের সদস্য মরহুম হাজী মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী, গতকাল বুধবার (১২ মার্চ ২০২৫) সকাল ১১:৩০ মিনিটে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি দীর্ঘ কয়েক বছর আরব আমিরাতে ব্যবসা করে গেছেন উনি। উনারা ছয় ভাই,তিন বোনের মধ্যে তিনি হচ্ছেন সবার বড় তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও সদালাপী ব্যক্তি, যিনি সারা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর চলে যাওয়া রাউজানের সমাজসেবামূলক কর্মকাণ্ডে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। পূর্ব উরকিরচর লাল মিয়া চৌধুরী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, এতে মরহুমের নামাজে জানাজা ইমামতি করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির অন্যতম সদস্য ও মরহুমের বড়ফুফুর ছেলে মৌলানা তরিকুল ইসলাম চৌধুরী (আল মাইজভান্ডারী) এতে আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে বেতাগীয়া দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ্, শাহাজাদা জিল্লুর রহমান, দরবারে কামালিয়া এর শাহাজাদা মৌলানা হোসেন কামাল, এতে আরো বিভিন্ন দরবারে শাহাজাদাগণ বিভিন্ন বিভিন্ন স্তরের সমাজে মান্যগণ্য ব্যক্তিগণ রাজনৈতিক বর্গ, দেশ-বিদেশের সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষ করে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com