1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহীর পবায় মাসাউস’র আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনে গত বৃহস্পতিবার সকালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বেসসকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে, রাজশাহীর পবা উপজেলার দামকুড়া হাট এলাকায় মাসাউস ট্রেনিং রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাসাউস নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা।

এএলআরডি এর সহযোগিতার সভায় উপস্থিত ছিলেন, সিএমইএস এর ইউনিট ইনচার্জ ইসমতারা নয়ন, পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা, সমাজকর্মী ইফাতারা নার্সিস এবং মাসাউসের কর্মকর্তা মোহাম্মদ তরিকুলসহ অত্র সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ ও এলাকার সচেতন মহল।

দিবসটি উপলক্ষে দামকুড়া হাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী অধিকার নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। সভার সভাপতি বলেন, নারীরা প্রতিনিয়ত অবহেলা ও নানা ধরনের বৈষম্যের স্বীকার হচ্ছে। বিশেষ করে আদিবাসী নারীরা মজুরীতে বৈষম্যের স্বীকার হচ্ছে। এছাড়াও পারিবারিক ও সামাজিকভাবেও বৈষম্যের স্বীকার হচ্ছে অনেকে । তিনি বলেন, দেশব্যাপি নারী ও শিশু ধর্ষনের মাত্রা অতিরিক্ত হারে দিন দিন রেড়েই চলেছে । বক্তারা উল্লেখ করে বলেন এর মূল কারণ হচ্ছে পর্ণোগ্রাফী ও স্মার্ট ফোন হাতে থাকায় অতি সহজে এই সাইডে ঢুকে ছেলে মেয়ে, নষ্টের পথে ধাবিত হচ্ছে।

তিনি আরো বলেন, এ থেকে তারা নোংড়ামীর দিকে ঝুকে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে পর্ণোসাইড বন্ধ করে রাখার জন্য সরকারের প্রতি উদ্যক্ত আহ্বান জানান। সেইসাথে ধর্ষকদের মৃত্যুদন্ড প্রদান করার দাবীও জানান এই নারী নেত্রী। এ অবস্থা থেকে উত্তোরণ হতে হলে নারীদের অর্থনৈতিক ভাবে ক্ষমতায়িত করতে হবে। নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে নির্যাতনের হারও কমে আসবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com