1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চট্টগ্রামে ঈদ বোনাসের দাবিতে চালক-শ্রমিকদের মানববন্ধন

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম:

নিয়োগ পত্র প্রদান, ঈদ বোনাস ও ডোপ টেস্ট করাতে হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২২৬০’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল ১৫ই মার্চ রোজ শনিবার সকাল ১০টায়, সংগঠনের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস্ এর কেন্দ্রীয় সদস্য রবিউল হক শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাবেক সভাপতি শাহ আলম ফিরোজী।

মানবন্ধনে বক্তারা বলেন,২০ রমজানের পূর্বে চালক শ্রমিকদের সকল বকেয়া পাওনা মার্চ মাসের পূর্ণ বেতনসহ সম্পূর্ণ বোনাস প্রদান করতে হবে। হালকা মোটরযান মালিকরা যদি বোনাস বেতন নিয়ে কোন তালবাহানা করে চালক শ্রমিকদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শামসুল ইসলাম আরজু,সহ–সভাপতি মাঈনউদ্দিন তাপস, সহ–সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, বজলুর রহমান, জাকির মহাজন, মো. মাসুদ, রাসেল হাওলাদার, খুলশী থানা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শমশের আলম মুন্নাসহ বিভিন্ন থানা ও শাখা কমিটির নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com