1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

নোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল

আবদুল কাদের চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

আবদুল কাদের চট্টগ্রাম

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদ এর উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) বেলা ৩ টা হতে চট্টগ্রাম রাউজান নোয়াপাড়াস্থ বৈশাখী কনভেনশন হলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর ‘ঈছালে ছাওয়াব` উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, এখলাসের সাথে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করে। এই এখলাসের শিক্ষা রয়েছে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিআল্লাহু আনহুর তরিক্বতে। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে নবীজির বাতেনী নূর মোবারক কল্ববে নিলে এখলাস সৃষ্টি হয়। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিআল্লাহু আনহুর তরিক্বতে তাওয়াজ্জুহ বিল হাজের ও তাওয়াজ্জুহ বিল গায়েবের মাধ্যমে নবীজির বাতেনী নূর মোবারক বিতরণ ও ফয়জে কোরআন প্রদানের মাধ্যমে কোরআনের নূর নেয়ার ব্যবস্থা রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: নুরুল আমিন। মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন,মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সল।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com