1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেড এলাকার স্থায়ী ও অস্থায়ী নাগরিকদের সাথে ইফতার মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

ইপিজেডে সিটিজেন ফোরামের সভায় উপ পুলিশ কমিশনার, মব জাস্টিস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

সিএমপি ইপিজেড থানায় সিটিজেন ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকায় স্থায়ী ও অস্থায়ী নাগরিকদের বিভিন্ন সমস্যাবলী ও আগামী দিনে আইন শৃঙ্খলা বাহিনী সততা ও নিষ্ঠার সাথে কাজ করার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করেন ইপিজেড থানা পুলিশ।গতকাল ১৬ মার্চ রোববার সন্ধ্যায় এসভার আয়োজন করেন।

অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারউজ্জামানের
সভাপতিত্বে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ সোহেল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইপিজেড থানার ওসি তদন্ত (পুলিশ পরিদর্শক)মোঃ নজরুল ইসলাম ,অপারেশনস অফিসার মোঃ মিজানুর রহমান,সিটিজেন ফোরামের সভাপতি মোঃ রোকন উদ্দিন, মাহমুদ খলিল, সাধারন সম্পাদক মোঃ মজিবুল হক বকুল।

সভায় আরও উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ডের জামায়েত ইসলামী’র আমির আবু মোকারম, ইসলামি আন্দোলনের আমির মোঃ জাহেদুল ইসলামি, সমাজসেবক ,সংগঠক মোঃ মোজাদ বারেক, মোঃ ইমরান খান, মোঃ শফিউল আজম শফি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড এলাকার‌ সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, এলাকায় মব জাস্টিস, অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি ও সমাজের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী।
ব্যক্তিদের বিরুদ্ধে নাগরিক সমাজকে পুলিশিং সেবা এবং পুলিশকে সবসময় সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন,অত্র এলাকায় চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী, এবং হঠাৎ করে অপরিচিত লোকের অবস্থান দেখা মাত্রই নিকটস্থ থানা পুলিশের সিটিজেন ফোরামের নেতৃবৃন্দকে খবর দেওয়া, এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের কাছে অনুরোধ রইলো।এছাড়া পুলিশের টহল জোরদার নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com