1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী বাগমারায় আইন শৃঙ্খলা ও  উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল্লাহ নেওয়াজ, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, আজাহারুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সদস্য মাহফুজুর রহমান প্রিন্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ সহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং আইনশৃংখলা ও মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ। 

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে চলমান পুকুর খনন, চুরি, মাদক, যানজট, বিদ্যুৎ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান সহ আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  এর আগে ২৫ ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ সহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com