1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রাজশাহীতে অবৈধ ইটভাটা বন্ধ করে লাখ টাকা জরিমানা

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুমোদনহীন একটি ইটভাটায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় এই ইটভাটার মালিকদের নিকট থেকে মুচলেকা নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে গোদাগাড়ী উপজেলায় পরিবেশ অধিদফতরের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন এবং পরিদর্শক নীল রতন সরকার। এছাড়াও অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে গোদাগাড়ী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ, গোদাগাড়ী উপজেলার কাদীপুর এলাকায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত এমএইচবি ব্রিকস নামক ইটভাটার মালিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এই ইটভাটার মালিকের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, হাইকোর্টের নিয়ম অনুযায়ী যেসব ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটা বন্ধের নির্দেশ রয়েছে। এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলার কাদীপুর এলাকায় অবস্থিত এমএইচবি ব্রিকস নামক ইটভাটার মালিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন স্থান থেকে ইটভাটার মাটি সংগ্রহের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত আইন, ২০১৯) এর ৫(২) ধারায় সংঘটিত অপরাধে একই আইনের ১৫(১)(খ) ধারায় একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ইটভাটার মালিকের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এবিষয়ে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. কবির হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় গোদাগাড়ী উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি এফএএল- জি ইট তৈরিতে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com