1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

তানোর উপজেলায় হত্যা মামলার আসামি মিজানুর রহমান গ্রেফতার

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত গানিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান লাটুকে তানোর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মিজানুর রহমান লাটু বিএনপির তানোর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সংঘর্ষের পর জেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। গত ১৪ মার্চ তানোর পৌর এলাকার বাঁধাইড় বাজারে বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে গানিউল ইসলাম গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, মিজানুর রহমান লাটু দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, লাটুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে লাটুসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com